আন্তর্জাতিক

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৪৬ হাজার ছাড়ালো

তুরস্ক ও সিরিয়ায় স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ৪৬ হাজার ছাড়িয়ে গেছে। এর মধ্যে শুধু তুরস্কেই নিহত হয়েছেন ৪০ হাজার ৬৪২ জন। আর সিরিয়া সরকার ও দেশটিতে জাতিসংঘের দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, সিরিয়ায় মৃত মানুষের সংখ্যা ৫ হাজার ৮০০। আজ রোববার (১৯ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বহু আন্তর্জাতিক উদ্ধারকারী দল ভূমিকম্প বিধ্বস্ত বিশাল অঞ্চলটি থেকে চলে গেলেও সব প্রতিকূলতা ছাপিয়ে জীবিতরা এখনও ধ্বংসস্তূপের নিচে থেকে বের হয়ে আসছেন।

ভূমিকম্পের ১২ দিন পর শনিবারও ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে বের করা হয়েছে জীবিত প্রাণ। এজন্য এখনও হাল ছাড়তে রাজি নন উদ্ধারকাজে থাকা উদ্ধারকারীরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button