প্রধানমন্ত্রীসরকার

কাল কাতার যাচ্ছেন প্রধানমন্ত্রী

কাতারে অনুষ্ঠেয় স্বল্পোন্নত দেশগুলোর পঞ্চম জাতিসংঘ সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল শনিবার (৪ মার্চ) দোহা যাচ্ছেন।

বৃহস্পতিবার (২ মার্চ) প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি মহাপরিচালক সেহেলি সাবরিন।

সেহেলি সাবরিন বলেন, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানি এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের বাংলাদেশ প্রতিনিধিদল ওই সম্মেলনে যোগ দিতে ৪ মার্চ দোহার উদ্দেশে রওনা হবে। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে যাবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, শিক্ষামন্ত্রী দীপু মনি ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

২০২৬ সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে যাচ্ছে এবং এটি স্বল্পোন্নত সম্মেলনে বাংলাদেশের শেষ অংশগ্রহণ বলে জানান মহাপরিচালক সেহেলি সাবরিন।

সংশ্লিষ্ট খবর

Back to top button