আন্তর্জাতিক

জার্মানিতে গির্জায় বন্দুক হামলা, নিহত ৭

জার্মানির হামবুর্গ শহরে একটি গির্জায় বন্দুক হামলার ঘটনা ঘটেছে। হামলায় কমপক্ষে ৭ জন নিহত হয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো প্রাথমিক খবরে জানিয়েছে।

দেশটির উত্তরাঞ্চলের হামবুর্গ পুলিশ বলছে, শহরের গ্রোস বরস্টে ডিস্ট্রিক্টে ডিয়েবুগা নামের সড়কে অবস্থিত একটি গির্জায় স্থানীয় সময় বৃহ্স্পতিবার রাত ৯টার দিকে এ বন্দুক হামলার এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে মৃতদের মধ্যে হামলাকারীও রয়েছেন।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গির্জার উপরের দিকে একটি গুলির শব্দ শুনতে পান পুলিশ সদস্যরা। এরপর সেখানে গিয়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। ধারণা করা হচ্ছে ওই ব্যক্তিই হামলাকারী। এদিকে, হামলার পর পুলিশ ঘটনাস্থল ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button