বিএনপি
সরকার দেশ ও সমাজকে দূষিত কোরে ফেলেছে: ফখরুল

সরকার দেশ ও সমাজকে দূষিত কোরে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার (১০ মার্চ) সকালে সিলেট মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে যোগ দিয়ে তিনি একথা বলেন।
ফখরুল বলেন, আওয়ামীলীগ নিজেদের স্বার্থে দেশের অর্থনীতি, সংবাদপত্রের স্বাধীনতা ও শিক্ষাব্যবস্থা ধ্বংস করে ফেলেছে। ১৯৭২ সালে এদেশের মানুষ যে সংবিধান রচনা করেছিলেন, তা বারবার কাটাছেঁড়া করে অকার্যকর একটা সংবিধান করেছে বলেও অভিযোগ করেন তিনি।
এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির ও এনামুল হক চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।



