রাজধানী

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫১

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ৫১ জনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২১ মার্চ) সকাল ছয়টা থেকে বুধবার (২২ মার্চ) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, আসামিদের কাছ থেকে ১ হাজার ১৮৪ ইয়াবা, ৮ কেজি ৯৩০ গ্রাম ৫০ পুরিয়া গাঁজা, ৮৭ গ্রাম ৩১১ পুরিয়া হেরোইন ও ৪০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

সংশ্লিষ্ট খবর

Back to top button