আন্তর্জাতিক

রাজা তৃতীয় চার্লসের অভিষেক শোভাযাত্রা শুরু

যুক্তরাজ্যের নতুন রাজা হিসেবে আজ অভিষেক হচ্ছে তৃতীয় চার্লসের। নানা রাজকীয় আয়োজনের মধ্যে দিয়ে চলছে এ অনুষ্ঠান। বাংলাদেশ সময় সাড়ে ৩টার দিকে বাকিংহাম প্যালেস থেকে রাজসিক শোভাযাত্রা শুরু হয়েছে।

কুইন কনসর্ট ক্যামিলাকে নিয়ে ডায়মন্ড জুবলি কোচে করে ওয়েস্টমিনিস্টার অ্যাবের পথে রওনা দিয়েছেন তৃতীয় চার্লস।

৭০ বছর পর ৪০ তম রাজা পেতে চলেছে ব্রিটিশ দ্বীপপুঞ্জ। তৃতীয় চার্লসের আগে ব্রিটেনে কোনো রাজা বা রানির রাজ্যাভিষেক হয়েছিল ১৯৫৩ সালে। অর্থাৎ ৭০ বছর আগে। দীর্ঘ সাত দশক পর আবারও ব্রিটেন ও বিশ্ববাসী ইতিহাসের সাক্ষী হচ্ছেন।

ইতিহাসের সাক্ষী হতে ও রাজাকে এক নজর দেখতে রাস্তার দুই পাশে জড়ো হয়েছেন হাজার হাজার মানুষ। তারা হাত নেড়ে রাজাকে অভিবাদন জানাচ্ছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button