বাংলাদেশঅন্যান্য

টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এতে অংশ নিচ্ছেন দেশের বিভিন্ন জেলা থেকে আগত মুসল্লিরা

শুক্রবার ফজরের নামাজের পর পাকিস্তানের মাওলানা আহমদ বাটলা’র আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার প্রথম পর্বের মূল আনুষ্ঠানিকতা। দেশের নানা প্রান্ত থেকে আসা মুসল্লিরা ইজতেমা ময়দান ও খোলা জায়গায় অংশ নেন।

পরে একসাথে দেশের সর্ববৃহৎ জুমার জামাতে অংশ নেন লাখো মুসল্লী। তাবলীগ জামায়াতের মতবিরোধের কারণে, দুই পর্বে বিভক্ত বিশ্ব ইজতেমা। প্রথম পর্বে অংশ নিচ্ছেন মাওলানা যোবায়ের অনুসারীরা এবং দ্বিতীয় পর্বে অংশ নেবেন দিল্লির মাওলানা সা’দ অনুসারীরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button