
হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় দুদকের করা মামলায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ ও তার স্ত্রী জেসমিন ইসলামসহ ৯ আসামির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক মো. আবুল কাশেম এ রায় ঘোষণা করেন। তানভীর ও জেসমিন দু’জনকেই ৫ কোটি টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। মামলার বাকি আসামিদের মধ্যে, ৭ জনের ১৭ বছরের কারাদণ্ড এবং অন্য একজনের ৫ বছর কারাদণ্ড দেয়া হয়েছে।
রায় নিয়ে অসন্তোষ প্রকাশ করে আসামিপক্ষের আইনজীবী মো. শফিকুল ইসলাম জানান, রায়ে ব্যাংকারদের সাজা কম দিয়েছেন বিচারক। অথচ ব্যাংকের বাইরের আসামিদের যাবজ্জীবন সাজা দেয়া হয়েছে, যা সঠিক নয়।
অপরদিকে, দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম জানান, অর্থনৈতিক কর্মকাণ্ডে এ ধরনের দুর্গতি হলে রাষ্ট্রের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে। আইন অনুযায়ী সাজা মৃত্যুদণ্ড থাকলে আদালত তাই দিতেন বলে বিচারক রায়ের পর্যবেক্ষণে জানিয়েছেন।
বাংলা টিভি/ রাজ



