দেশবাংলা

মুকসুদপুরে আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার

গোপালগঞ্জের মুকসুদপুরে আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার তাদের গোপালগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার ঢাকা, ফরিদপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ফরিদপুরের সালথার নটখোলা গ্রামের আলেক মাতুব্বরের ছেলে ডাকাত সর্দার ডালিম মাতুব্বর (৪৮), একই গ্রামের মোসলেম মুন্সীর ছেলে ডাকাত মঞ্জুরুল ইসলাম (৩৭) এবং বোয়ালমারী থানার দৈবক নন্দনপুর গ্রামের আয়নাল ফকিরের ছেলে জামাল ফকির (৫২) কে গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, গোপালগঞ্জ পুলিশ সুপার আল বেলি আফিফার তথ্য উপাত্তের ভিত্তিতে মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মাদ কামরুজ্জামানের নেতৃত্বে,মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফুল আলমের সহযোগিতা অভিযান পরিচালনা করা হয়।

মুকসুদপুর থানার ওসি মোহাম্মদ আশরাফুল আলম জানান, ডাকাতির ঘটনার পরে একটি মামলা দায়ের হয়। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে ডাকাত সরদার ডালিম মাতুব্বরকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য গত ১০ নভেম্বর ২০২৩ তারিখ রাতে ঢাকার গুলিস্থান বাস কাউন্টার থেকে ২৭ জন যাত্রী নিয়ে ফালগুনী পরিবহন খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসে। ভাংগা গোল চত্ত্বর পার হওয়ার পর উক্ত বাসে যাত্রী বেশে ৭ জন ডাকাত গাড়ীর স্টাফ ও যাত্রীদের দেশীয় অস্ত্রের মাধ্যমে জিম্মি করে বাস নিয়ন্ত্রনে নিয়ে বাসে থাকা যাত্রীগণ এবং স্টাফদের নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন সহ মোট অনুমান দশ লক্ষ টাকার মালামাল লুট করে মুকসুদপুরের দাশেরহাট নামক স্থানে ঢাকা-খুলনা হাইওয়ের পাশে নেমে যায়। পরে এই ঘটনায় মামলা দায়ের হয়।

বাংলা টিভি/ রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button