
পদত্যাগ না করেই উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা; এমন আদেশ দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার (২৩ এপ্রিল) বিচারপতি শেখ হাসান আরিফের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এই আদেশের ফলে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে ইউপি চেয়ারম্যানদের পদত্যাগ করতে হবে না বলে জানিয়েছেন আইনজীবীরা।
কুষ্টিয়া ও সিলেটের দুটি উপজেলা নির্বাচনের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের রিটের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ড. শাহদীন মালিক।
বাংলা টিভি / এমএএইচ



