বাংলাদেশ

প্রথম ফ্লাইটে সৌদি আরব গেলেন ৪১০ জন হজযাত্রী

চলতি বছর হজ পালনে, সৌদি আরব যাত্রার চূড়ান্ত আনুষ্ঠানিকতা শুরু হলো আজ। ভোর ৪টা ৫ মিনিটের সময়, সৌদি এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটে পবিত্র হজ পালনের জন্য, সৌদি আরবের উদ্দেশে রওনা হয়, ৪১৩ জন বাংলাদেশি।

এরপর সকাল ৭টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ও হজযাত্রার দ্বিতীয় ফ্লাইটে, সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেন, আরও ৪১৭ জন হজযাত্রী।  প্রথম দিনে সাতটি ফ্লাইট ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যায়।

সাতটি ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন, দুই হাজার ৭৮৫ জন হজযাত্রী। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তিনটি ছাড়াও, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাসের দুটি কোরে ফ্লাইট রয়েছে।

 

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button