রাজনীতি

বিএনপি নেতারা কূটনীতির ভাষা বোঝে না : আওয়ামী লীগ

চুক্তি ও সমঝোতা স্মারক কখনোই এক নয়, বিএনপি নেতারা কূটনীতির ভাষা বোঝে না, ভারত ইস্যু নিয়ে অহেতুক নেতিবাচক মন্তব্য করছে- বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সোমবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে, ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এসময় কাদের বলেন, বিএনপির ঘুম হারাম হয়ে গেছে, দলটির নেতাদের চোখে অশান্তির আগুন।

লন্ডনে থেকে আসা ফরমানে বিএনপির রাজনীতি চলছে উল্লেখ করে কাদের বলেন, তারা নিজেরাই নিজেদের বিশ্বাস করে না।

 

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button