আইন-বিচার
কোটাবিরোধী আন্দোলনকারীর লিমিট ক্রস করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

উচ্চ আদালতে সিদ্ধান্ত অমান্য করে কোটাবিরোধী আন্দোলনকারীর লিমিট ক্রস করেছে- বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
এসময় মন্ত্রী বলেন, সড়কে আন্দোলনের কারণে যদি জানমালের ক্ষতি, অগ্নিসংযোগ এবং জনদুর্ভোগ সৃষ্টি করা হয় তাহলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। আর উচ্চ আদালতের আদেশের পর কোটাবিরোধী আন্দোলনের সুযোগ নেই বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আদালতেই সব সমাধান হয়ে যাবে।
কোনো ষড়যন্ত্রে পা না দিয়ে আন্দোলনকারীদের কর্মসূচি প্রত্যাহার করে, শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যাওয়ার আহবান জানান তিনি।
বাংলা টিভি / বুলবুল



