বাংলাদেশরাজনীতিসরকার

কোটা আন্দোলনে নিহত সব শহিদ পরিবারকে পুনর্বাসন করা হবে: ড. ইউনূস

নির্বাচন কখন হবে সেটি দেশবাসীকে ঠিক করতে হবে

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সব শহিদ পরিবারকে পুনর্বাসন করা হবে।পাশাপাশি আহতদের সমস্ত চিকিৎসার ব্যবস্থা করবে সরকার। বর্তমান সরকারে ছাত্র প্রতিনিধি থেকে দুজন উপদেষ্টা আছেন। তাদের মাধ্যমে আহত ও নিহতদের তালিকা প্রস্তত করা হচ্ছে।

রোববার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় এ আশ্বাস দেন প্রধান উপদেষ্টা।

নির্বাচন কখন হবে সেটি দেশবাসীকে ঠিক করতে হবে

ড. মুহাম্মদ ইউনুস বলেছেন, একটা বিষয়ে সবাই জানতে আগ্রহী, কখন আমাদের সরকার বিদায় নেবে। এটার জবাব আপনাদের হাতে, কখন আপনারা আমাদেরকে বিদায় দেবেন। আমরা কেউ দেশ শাসনের মানুষ নই। আমাদের নিজ নিজ পেশায় আমরা আনন্দ পাই।  আমাদের উপদেষ্টামণ্ডলীও এই লক্ষ্যে উদ্বুদ্ধ হয়ে সবাই মিলে একটা টিম হিসেবে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে আমরা সরকারের দায়িত্ব গ্রহণ করেছি। কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়। দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদের ছেড়ে দেবেন।

তিনি আরও বলেন, আমরা ছাত্রদের আহ্বানে এসেছি। তারা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা। দেশের আপামর জনসাধারণ আমাদের নিয়োগ সমর্থন করেছে। আমরা ক্রমাগতভাবে সবাইকে বিষয়টি স্মরণ করিয়ে যাবো যাতে হঠাৎ করে এই প্রশ্ন উত্থাপিত না হয়— আমরা কখন যাব। তারা যখন বলবে আমরা চলে যাব।

ড. ইউনূস বলেন, আমরা সংস্কারের অংশ হিসেবে নির্বাচন কমিশনকেও সংস্কার করব। কমিশনকে যে কোনো সময় আদর্শ নির্বাচনের জন্য প্রস্তুত রাখব।

সংশ্লিষ্ট খবর

Back to top button