খেলাধুলাদেশবাংলা

বিজয় দিবস উপলক্ষে নবাববাড়িতে নাইট ক্রিকেট টুর্নামেন্ট

পুরান ঢাকার ঐতিহাসিক নবাববাড়ি পুকুর পাড়ে বুধবার রাত ৯ টায় মহান বিজয় দিবস উপলক্ষে নাইট ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ উদ্ভোধন করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল সভাপতি এবিএম পারবেজ রেজা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাবেক হকি খেলোয়াড় প্রবীন মুরুব্বি খাজা এহসানুল হক ভোলা, খাজা তাজউদ্দিন, খাজা সদর উদ্দিন, খাজা আসেফ, খাজা গোলাম মোহাম্মদ, খাজা কে, টি আরজু, খাজা কালু, বিশিষ্ট ব্যবসায়ী হাজী শাহ আলম, পুরান ঢাকা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক, হাজী জাবেদ, শাহীন শিকদার, নবাববাড়ি বিএনপি ইউনিট সভাপতি খাজা শাহাবউদ্দিন ও খাজা ইভানসহ অনেকে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন, হাফেজ লতিফ। পরে উদ্ভোধনী ম্যাচের দুই দলের খেলোয়াড়দের ফুল দিয়ে বরণ করে নেন আমন্ত্রিত অতিথিরা। টুর্নামেন্টটির আয়োজন কমিটিতে রয়েছে, মিথুন, তুহিন, রাজিব, রবিন, ফারহান, ফারদান, তাজেম ও সান।

পে-অফ।

সংশ্লিষ্ট খবর

Back to top button