বাংলাদেশসরকার

দেশব্যাপী মাদক বিরোধী প্রচারণায় ক্র্যাবকে সাথে চায় মাদকনিয়ন্ত্রণ অধিদপ্তর

মাদকের বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসেবে বিভিন্ন পেশাজীবি সংগঠনকে সাথে নিয়েও কাজ করছে সরকারের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) নেতৃবৃন্দের সাথে সৌজন্য বৈঠক করেছেন অধিদপ্তরটির মহাপরিচালক (ডিজি) খোন্দকার মোস্তাফিজুর রহমান।

সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন, ক্র্যাব এর সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্সহ সংগঠনটির নেতৃবৃন্দ। এসময় মাদকবিরোধী প্রচারনার ক্ষেত্রে ক্র্যাবের সাথে দ্বি-পাক্ষিক বিভিন্ন কার্যক্রম হাতে নেয়ার আহবান জানান সাংবাদিক নেতৃবৃন্দ।

জবাবে ডিএনসি মহাপরিচালক তাৎক্ষণিকভাবে ক্র্যাব সদস্যদের সাথে নিয়ে একটি কর্মশালা আয়োজনের আশা ব্যক্ত করেন। পাশাপাশি দেশব্যাপী মা্দকবিরোধী প্রচারনায় ক্র্যাবের সাথে একযাগে কাজ করারও আশ্বাস দেন তিনি।

এছাড়াও প্রতি বছর অনুসন্ধানী প্রতিবেদনের জন্যে ক্র্যাবের পক্ষ থেকে দেয়া মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও সহযোগিতা করার বিষয়ে ইতিবাচক দৃষ্টি রাখেন সরকারের এই কর্মকর্তা।

সাক্ষাতকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ক্র্যাবের যুগ্ম সম্পাদক নিয়াজ আহম্মেদ লাবু, দপ্তর সম্পাদক ওয়াসিম সিদ্দিকী, প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি সম্পাদক জসীম উদ্দীন, আইন ও কল্যাণ সম্পাদক মাহমুদুল হাসান, আর্ন্তজাতিক সম্পাদক হাবিুল্লাহ্ মিজান, কার্যনির্বাহী সদস্য জিয়া খান, ইমরান রহমান এবং মোহাম্মদ জাকারিয়া।

এসআর

সংশ্লিষ্ট খবর

Back to top button