
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলামসহ নয় জনের পাসপোর্ট বাতিল করেছে সরকার।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ওই সূত্র জানিয়েছে, “ পনের- বিশ দিন আগে তাদের পাসপোর্ট বাতিল করা হয়েছে। একইসাথে তারা যাতে দেশত্যাগ করতে না পারে সেজন্য ইমিগ্রেশনে ব্লক করে দেয়া হয়েছে”।
অন্য আট জন হলেন বিএসইসির সাবেক কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ, নির্বাহী পরিচালক মাহবুবুল আলম, সাইফুর রহমান ও রেজাউল করিম, পরিচালক শেখ মাহবুব উর রহমান ও মোহাম্মদ মাহমুদুল হক, অতিরিক্ত পরিচালক এস কে মো. লুৎফুল কবির এবং যুগ্ম পরিচালক মো. রশীদুল আলম।
এই নয়জনের বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে যে বিএসইসিতে থাকাকালীন তারা শেয়ার বাজারে লুটপাটে সহায়তা এবং অবৈধ সম্পদ অর্জন করেছেন।



