অন্তর্বর্তী সরকারআইন-বিচারবাংলাদেশ

অক্টোবরের মধ্যে জুলাই হত্যাকাণ্ডের কয়েকটি মামলার রায়ের আশা আইন উপদেষ্টার

অক্টোবরের মধ্যে জুলাই হত্যাকাণ্ডের তিন থেকে চারটি মামলার রায় পাওয়ার আশা প্রকাশ করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।

মঙ্গলবার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা এ কথা বলেন।

আসিফ নজরুল বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতে এ পর্যন্ত ৩০০টির বেশি মামলা হয়েছে। এর মধ্যে ১৬টি মামলার তদন্ত চলছে, যার মধ্যে ৩-৪টির তদন্ত চলতি মাসেই শেষ হবে।

তিনি বলেন, এই ৩-৪টি মামলার পরবর্তী বিচারিক কাজ শেষ হতে আগামী অক্টোবর মাস পর্যন্ত সময় লাগতে পারে।

সংশ্লিষ্ট খবর

Back to top button