বাংলাদেশঅপরাধআইন-বিচার

৭ দিনের রিমান্ডে এসপি তানভীর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যার ঘটনায় হওয়া মামলায় পুলিশ সুপার (এসপি) তানভীর সালেহীন ইমনের সাত দিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর হাকিম এম এ আজহারুল ইসলাম এই আদেশ দেন।

গত বছরের ২১ আগস্ট ওয়াদুদের শ্যালক আবদুর রহমান নিউ মার্কেট থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
চলতি বছরের ১১ ফেব্রুয়ারি তানভীরকে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে গ্রেপ্তার করা হয়।
 
সারদায় পোস্টিং দেওয়ার আগে তিনি ঢাকা মহানগর পুলিশ সদর দপ্তরে ডেপুটি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button