দেশবাংলা

কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

কেরানীগঞ্জ প্রতিনিধি কেরানীগঞ্জে বাসচাপায় অটোরিকশার চালক ও এক শিশু নিহত হয়েছেন।

রোববার (১৩ জানুয়ারি) সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আব্দুল্লাহপুর স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম জানা যায়নি।

হাসারা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোরসেদ তালুকদার জানান, সকালে আব্দুল্লাহপুর স্ট্যান্ড এলাকায় একটি বাস সিএনজি চালিত একটি অটোরিকশাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই অটোরিকশার চালক ও এক শিশু মারা যান। খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে।

বাংলাটিভি/প্রিন্স

সংশ্লিষ্ট খবর

Back to top button