৫০০ টাকার নতুন নোট: নকশা ও নিরাপত্তা বৈশিষ্ট্যে এলো যেসব পরিবর্তন

নতুন নোটে নেই বঙ্গবন্ধুর প্রতিকৃতি
বর্তমানে প্রচলিত ৫০০ টাকার নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি থাকলেও নতুন নোটে তা রাখা হয়নি। এর পরিবর্তে নকশায় যুক্ত হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের ছবি। নোটটিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের স্বাক্ষর রয়েছে।
নতুন নোটের নকশা
মাঝখানে পাতা, কলি ও প্রস্ফুটিত শাপলার ব্যাকগ্রাউন্ড
নোটের পেছনে: বাংলাদেশ সুপ্রিম কোর্টের ছবি
১০ ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য
নতুন নোটে যুক্ত করা হয়েছে মোট ১০টি উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য। এর মধ্যে উল্লেখযোগ্য:
নোটের ডান দিকের কোনায় মুদ্রিত ‘500’ রং পরিবর্তনশীল নিরাপত্তা কালিতে তৈরি। নাড়াচাড়া করলে রং সবুজ থেকে নীল হয়ে যায় এবং ভেতরে কোনাকুনি করে ‘৫০০’ দেখা যায়।
স্বর্ণালি অংশটি আলোতে রঙধনুর মতো ঝিলমিল করে ওপর থেকে নিচে নড়তে থাকে।
দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য নোটের ডান পাশে নিচে পাঁচটি ছোট উঁচু বৃত্ত রয়েছে।
এর আগে বাংলাদেশ ব্যাংক ২০, ৫০, ১০০ ও ১০০০ টাকার নতুন নকশার নোট বাজারে ছাড়ে। নতুন ৫০০ টাকার নোট সেই ধারাবাহিকতারই অংশ।



