অপরাধআইন-বিচারবাংলাদেশ

ব্ল্যাকমেইল করে ধর্ষন: পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

দুধের সাথে ঘুমের ওষুধ খাইয়ে এক নারীকে ধর্ষণ এবং পরে ওই ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল করে আরো অনেক বার ধর্ষণের ঘটনায় করা মামলায় পুলিশ সদস্য তরুণ কান্তি বিশ্বাসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। রোববার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক জয়শ্রী সমাদ্দার এ আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ রহমত উল্লাহ জানান, ২০১৭ সালের ১৮ অক্টোবর ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করা হয়। এরপর বিচারক মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেন। গত বছরের ২০ নভেম্বর পিবিআইয়ের পরিদর্শক শামীম আহমেদ তদন্ত প্রতিবেদন দাখিল করেন। ঘটনার সময় তরুণ কান্তি রাজারবাগ পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৫ সালের মে মাসে পুলিশ সদস্য তরুণ কান্তি বিশ্বাস ওই নারীর ভাড়া করা বাসায় সাবলেট হিসেবে ভাড়া নেন। পরে আসামি তাকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দেন। এক পর্যায়ে তার স্বামী ঘরে না থাকার সুযোগে দুধের সাথে ঘুমের ওষুধ খাওয়ান সেই পুলিশ সদস্য। এতে অচেতন হয়ে পড়ায় আসামি নারীর ভিডিও করেন। এরপর ওই নারীকে ভিডিওটি দেখিয়ে অবৈধভাবে শারীরিকভাবে মেলামেশা করতে বাধ্য করেন ওই পুলিশ সদস্য।
বাংলাটিভি/পাইক

সংশ্লিষ্ট খবর

Back to top button