আন্তর্জাতিক

ভয়াবহ তুষারপাতে বিপর্যস্ত কানাডা

ভয়াবহ তুষারপাতের কবলে বিপর্যস্ত কানাডা। থমকে গেছে দেশটির জনজীবন। বন্ধ রয়েছে সব ধরনেরর শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস-আদালতও। যুক্তরাষ্ট্রের মধ্য ও পশ্চিমাঞ্চলে প্রবল তুষারপাত অব্যাহত থাকায় দেখা দিয়েছে অচলাবস্থা। জরুরি প্রয়োজন ছাড়া বাসিন্দাদের বাড়ির বাইরে না বের হওয়ায় পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া, ইউরোপের বিভিন্ন দেশেও তুষারপাতে বিপর্যয় জনজীবন।

গেল একশো বছরে তুষারপাতের এমন ভয়াবহতা দেখেনি কানাডাবাসী। মৌসুমের সবচেয়ে ভয়াবহ এই তুষারপাত জেঁকে বসেছে দেশটির পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলে। রাজধানী অটোয়া ও মন্ট্রিলসহ বেশ কয়েকটি শহরের তাপমাত্রা নেমে গেছে হিমাঙ্কের অনেক নিচে। অটোয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাইনাস ২২ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিনে পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা দেশটির আবহাওয়া বিভাগের।

দেশটির জনপ্রিয় পর্যটনকেন্দ্র নায়াগ্রা জলপ্রপাতে সবসময়কার সার্বক্ষণিক ভিড় তীব্র তুষারপাতের কারণে অনেকাংশেই নেই। সড়কে জমেছে ২৫ সেন্টিমিটারের বেশি তুষার। চলছে না কোনো যানবাহন। রেল ও বিমান চলাচলও বন্ধ রাখা হয়েছে। বন্ধ রয়েছে অফিস-আদালত ও সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠান।

যুক্তরাষ্ট্রের অবস্থাও আগের মতোই। এরইমধ্যে দেশটির মধ্য ও পশ্চিমাঞ্চলের অঙ্গরাজ্যগুলোতে জারি করা হয়েছে সতর্কতা। জরুরি প্রয়োজন ছাড়া বাসিন্দাদের বাড়ির বাইরে না বের হওয়ায় পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে, ইউরোপের বিভিন্ন দেশে তুষারপাত ভয়াবহ পর্যায়ে না থাকলেও এখনো স্বাভাবিক হয়নি জনজীবন। তাপমাত্রা কমতে থাকায় এ অবস্থা আরো দীর্ঘায়িত হওয়ার শঙ্কার কথাই জানাচ্ছে আবহাওয়া বিভাগ।

 

বাংলাটিভি/রাজু

সংশ্লিষ্ট খবর

Back to top button