রাজনীতিঅন্যান্যবিএনপি

ঢাকা-৮ আসনে ভোট পুনঃগণনার দাবিতে লিখিত অভিযোগ পাটওয়ারীর

ঢাকা-৮ আসনের নির্বাচন ও ফলাফলে অনিয়মের অভিযোগ তুলে ভোট পুনঃগণনার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (নাসীরুদ্দীন পাটওয়ারী)।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার বরাবর দেওয়া এক লিখিত অভিযোগে পাটওয়ারী জানান, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ও তার অনুসারীরা ভোট রিগিং, প্রভাব বিস্তার এবং ফলাফল আটকে রাখাসহ নানা অনিয়ম করেছেন।

পাটওয়ারী অভিযোগ করেন, অনেক কেন্দ্রে বাতিলকৃত ভোটগুলো ধানের শীষ প্রতীকের অনুকূলে গণনাভুক্ত করা হয়েছে। তিনি দাবি করেন, সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসার ও রিটার্নিং অফিসার এই অনিয়মে সরাসরি জড়িত ছিলেন এবং রিটার্নিং অফিসার অবৈধভাবে মির্জা আব্বাসকে বিজয়ী ঘোষণা করেছেন।

তিনি সার্বিকভাবে ঢাকা-৮ আসনের ফলাফল স্থগিত করে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ এবং দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি, ধানের শীষের ভোট থেকে অবৈধভাবে যুক্ত হওয়া বাতিল ভোটগুলো বাদ দিয়ে নতুন করে ফলাফল প্রকাশের অনুরোধ করেন এবং পুনঃগণনা না হওয়া পর্যন্ত নবনির্বাচিত প্রার্থীর শপথ অনুষ্ঠান বন্ধ রাখার দাবি জানিয়েছেন।

বেসরকারি ফলাফলে ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস ৫৯,৩৬৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন, যেখানে নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫৪,১২৭ ভোট।

সংশ্লিষ্ট খবর

Back to top button