জামায়াতঅন্যান্যরাজনীতি

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনে ওয়াকআউট করেছে জামায়াত নেতৃত্বাধীন বিরোধী দল।

বুধবার (১ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-সহ বিরোধী দলের সংসদ সদস্যরা অধিবেশন কক্ষ ত্যাগ করেন।

জানা গেছে, সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান নিয়ে সংসদে দীর্ঘ আলোচনা হলেও বিষয়টির কোনো নিষ্পত্তি হয়নি। এর প্রতিবাদে বিরোধী দল ওয়াকআউট করে।

গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। প্রথম দিন রাষ্ট্রপতির ভাষণ প্রত্যাখ্যান করে বিরোধী দলীয় সদস্যরা অধিবেশন কক্ষ ত্যাগ করেছিলেন। এরপর এই প্রথম কোনো ইস্যুতে সংসদে আনুষ্ঠানিকভাবে ওয়াকআউট করলেন তারা।

সংশ্লিষ্ট খবর

Back to top button