খেলাধুলা
মোনাকো কোচ থিয়েরি হেনরি বরখাস্ত

তিন মাস যেতে না যেতেই বরখাস্ত হয়েছেন মোনাকো কোচ থিয়েরি হেনরি। এবার তার জায়গায় ক্লাবটি নতুন কোচ হিসেবে নিয়েছেন আগের কোচ লিওনার্দো জার্ডিমকে।
অক্টোবরে এই জার্ডিমই স্বদিচ্ছায় মোনাকোর কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান। পরে তার স্থলাভিষিক্ত করা হয় থিয়েরি হেনরিকে।
কিন্তু লিগ ওয়ানে মোনাকোর বর্তমান সময়টা একেবারেই ভালো যাচ্ছেনা। একরকম রেলিগেশনের শঙ্কায় পড়েছে ফরাসি ক্লাবটি। তাই মোনাকো কর্তৃপক্ষ বাধ্য হয়ে কোচ পরিবর্তন করলেন।
হেনরিকে বাদ দিয়ে আগের কোচ জার্ডিমকে কোচ হিসেবে নিযুক্ত করলেন। এরআগে, ক্যারিয়ারের প্রথম ফুটবল ক্লাব মোনাকোতে ফুটবলার হিসেবে ১৯৯৪ থেকে ১৯৯৯ মৌসুম পর্যন্ত ছিলেন হেনরি।
আর কোচ হিসেবেও মোনাকো দিয়েই যাত্রা শুরু হয় তার।
বাংলাটিভি/রাজু



