দুর্ঘটনা

কুষ্টিয়ার আল্লারদর্গায় ট্রাক চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছে। মঙ্গলবার(২৯ জানুয়ারী) সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার আল্লারদর্গা বাজারের সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভেড়ামারা থেকে আল্লারদর্গা গামী দুই যুবক মোটরসাইকেল চড়ে দ্রুত গতিতে যাওয়ার সময় বালিভর্তি ড্রাম ট্রাককে (কুষ্টিয়া-১১-১৯২৩) অতিক্রম করতে গিয়ে ট্রাকের ধাক্কায় ছিটকে রাস্তায় পড়ে। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মুস্তাকিম (২২) ও তার খালাত ভাই মোটরসাইকেল আরোহী সাজিদ (২৩) নিহত হয়। এসময় বিক্ষুব্ধ জনতা ট্রাকটি ভাংচুর করলেও ঘাতক ট্রাকের চালককে আটক করতে পারেনি। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত দুই যুবকের লাশ উদ্ধার করে দৌলতপুর থানায় নিয়েছে। নিহত মুস্তাকিম ভেড়ামারা উপজেলার নওদাপাড়া এলাকায় মৃত মশিউর রহমান মনার ছেলে এবং নিহত সাজিদ মিরপুর উপজেলার বাড়াদি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

দূর্ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, বালিভর্তি ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই যুবক নিহত হয়েছে। তাদের লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ট্রাকের চালককে আটকের চেষ্টা চলছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button