বিনোদনহলিউড

হলিউড তারকা হ্যাথাওয়ের ‘ইনশা আল্লাহ’ বলা নিয়ে নেট দুনিয়ায় ঝড়

সিসেমি স্ট্রিটের লাল পুতুল এলমো-র ‘আসসালামু আলাইকুম’ বলা নিয়ে যখন অনলাইনে তুমুল আলোচনা চলছে, ঠিক তখনই নতুন করে আলোচনায় এলেন হলিউড তারকা অ্যান হ্যাথাওয়ে

সম্প্রতি People magazine-কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের জীবন, বয়স এবং ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে তিনি মুসলিম ঐতিহ্যের গুরুত্বপূর্ণ শব্দ “ইনশা আল্লাহ” ব্যবহার করেন। দীর্ঘ ও সুস্থ জীবনের প্রত্যাশা জানাতে গিয়ে তিনি বলেন, তিনি এমন জীবনই চান—“ইনশা আল্লাহ।”

তার মুখে এ শব্দের স্বতঃস্ফূর্ত ও প্রাসঙ্গিক ব্যবহার অনেক নেটিজেনকেই বিস্মিত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকেই মন্তব্য করেছেন, শব্দটির সঠিক প্রয়োগ ও উচ্চারণ দেখে বোঝা যায় তিনি এর অর্থ ও সাংস্কৃতিক গুরুত্ব সম্পর্কে ধারণা রাখেন।

সাক্ষাৎকারে হ্যাথাওয়ে শুধু এই শব্দ ব্যবহারের মধ্যেই সীমাবদ্ধ থাকেননি, বরং জীবনের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন নিয়েও খোলামেলা কথা বলেছেন। তিনি জানান, ৪০-এর পর জীবনের দিকে ফিরে তাকালে অতীতের সিদ্ধান্তগুলো কীভাবে বর্তমানকে প্রভাবিত করেছে, তা আরও স্পষ্টভাবে বোঝা যায়। এতে ভবিষ্যৎ সিদ্ধান্ত নেওয়াও সহজ হয়।

বয়স বাড়া নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, জীবনকে এখন তিনি অনেক সহজভাবে দেখেন। বার্ধক্যকে ভয় না পেয়ে বরং কৌতূহল নিয়ে গ্রহণ করতেই তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন।

সব মিলিয়ে, হ্যাথাওয়ের এই মন্তব্য ও শব্দচয়ন তাকে নতুনভাবে আলোচনায় এনেছে। বিশেষ করে অনেক মুসলিম ভক্ত তার এই অন্তর্ভুক্তিমূলক মনোভাবকে ইতিবাচকভাবে দেখছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button