রাজনীতি

যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রবিউল ইসলাম নয়ন

বাংলা টিভি ডেস্ক: ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন।

বুধবার (৩ জুন) ঘোষিত ১৫১ সদস্যের নতুন কমিটিতে জাতীয়তাবাদী যুবদল-এর সভাপতি হিসেবে আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নাম ঘোষণা করা হয়।

পরদিন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটির বিষয়টি নিশ্চিত করা হয়।

নতুন দায়িত্ব পাওয়ার পর রবিউল ইসলাম নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে দলের শীর্ষ নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংগঠনের আদর্শে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

দলীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ছাত্রদল ও যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত থেকে মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ তিনি কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন। তার অনুসারীরা মনে করছেন, এই দায়িত্ব পাওয়ার মাধ্যমে তিনি সংগঠনকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button