রাজনীতি

৮,৩৯,৫০৫ কোটি টাকার ‘ছায়া বাজেট’ দিয়েছে জামায়াত

বাংলা টিভি ডেস্ক: বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার একটি ‘ছায়া বাজেট প্রস্তাবনা’ উপস্থাপন করেছে। এ প্রস্তাবিত বাজেটে ঘাটতির পরিমাণ ধরা হয়েছে ১ লাখ ৭৩ হাজার ৫৭৯ কোটি টাকা।

মঙ্গলবার (৬ জুন) রাজধানীর মগবাজারে আয়োজিত এক অনুষ্ঠানে দলটির পক্ষ থেকে এ বাজেট প্রস্তাবনা উপস্থাপন করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, নির্বাচনের ফলাফল মেনে নিয়েই তারা সংসদে অংশ নিয়েছিলেন। তবে পরবর্তীতে রাজনৈতিক প্রক্রিয়া ও বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন ওঠে বলে দাবি করেন তিনি। তাঁর মতে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের আস্থা ধরে রাখতে হলে রাজনৈতিক দলগুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।

ডা. শফিকুর রহমান আরও বলেন, দেশের অর্থনৈতিক পরিকল্পনা কোনো নির্দিষ্ট দলের জন্য নয়, বরং ১৮ থেকে ২০ কোটি মানুষের কল্যাণে হওয়া উচিত। বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে সততা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা অপরিহার্য বলেও তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, প্রস্তাবিত বাজেট কার্যকর করতে হলে প্রশাসনিক ও রাজনৈতিক পর্যায়ে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। অন্যথায় যেকোনো বাজেট বাস্তবায়ন প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে।

এ ছাড়া বাজেট বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সমালোচনা করে তিনি বলেন, অর্থবছরের শেষ দিকে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে তাড়াহুড়ো করা হয়, যা অনেক ক্ষেত্রে কার্যকর উন্নয়ন না হয়ে অপচয় বা অনিয়মের সুযোগ তৈরি করে। এ পরিস্থিতি এড়াতে অর্থবছরকে ক্যালেন্ডার বছরের সঙ্গে সমন্বয় করার প্রস্তাবও দেন তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button