
||বাংলা টিভি অনলাইন||
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়ে, ২-০ তে সিরিজ নিশ্চিত করলো স্বাগতিক বাংলাদেশ, টাইগারদের জন্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন, বাংলাটিভি পরিবারের পক্ষ থেকে অভিনন্দন
দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়ে তিন ম্যাচ সিরিজ ২–০ ব্যবধানে জয় নিশ্চিত করল বাংলাদেশ। আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ২৪৬ রান তুলেছিল জিম্বাবুয়ে। তাড়া করতে নেমে ৩৫বল হাতে রেখেই জিতেছে মাশরাফি বিন মুর্তজার দল
ইঙ্গিতটা সিরিজের প্রথম ম্যাচেই মিলেছে। এই সিরিজে বাংলাদেশের সামনে মাথা উচুঁ করে দাঁড়াতে পারবে না জিম্বাবুয়ে। চট্টগ্রামে দ্বিতীয় ম্যাচটা হেসেখেলে জিতে সেই ইঙ্গিতকেই সত্য বলে প্রমাণ করল মাশরাফি বিন মুর্তজার দল। জিম্বাবুয়ের ৭ উইকেটে ২৪৬ রান তাড়া করে জিততে ৪৪.১ ওভার লেগেছে বাংলাদেশের। ধীরে–সুস্থে ব্যাটিং না করলে জয়টা হয়তো আরও আগেই আসত।
বাংলাটিভি/প্রিন্স



