
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়ে, ২-০ তে সিরিজ নিশ্চিত করলো স্বাগতিক বাংলাদেশ।
টাইগারদের জন্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন, বাংলাটিভি পরিবারের পক্ষ থেকে অভিনন্দন।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৪৬ রান তুলে জিম্বাবুয়ে।
দলের পক্ষে সর্বোচ্চ ৭৫ রান করেন ব্রেন্ডন টেইলর। এছাড়া শেন উইলিয়ামস ৪৭ ও সিকান্দার রাজার ৪৯ রান করেন।
জবারে ব্যাট করতে নেমে শুরুটা ভালোভাবে করে দুই ওপেনার লিটন দাস ও ইমরুল কায়েস। লিটন দাস তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম হাফ-সেঞ্চুরি।
এরপর দলীয় ১৪৮ রানের মাথায় সিকান্দার রাজার বলে আউট হয়ে সাজঘরে ফেরেন লিটন দাস।
লিটনের পর দায়িত্বশীল ব্যাটিংয়ে ফিফটি তুলে নিয়েছে ইমরুল কায়েসও।
এরপরই ব্যক্তিগত ৯০ রানে সিকান্দার রাজার দ্বিতীয় উইকেটের শিকার হন ইমরুল কায়েস।
৪৪ ওভার ১ বলে তিন উইকেট হারিয়ে ২৫০ রান করে সহজেই জয় তুলে নেয় বাংলাদেশ।



