খেলাধুলা
মোনাকোতে যোগ দিলেন ফেব্রেগাস

চেলসি ছেড়ে ফরাসি ক্লাব মোনাকোতে যোগ দিলেন স্প্যানিশ মিডফিল্ডার সেস্ক ফেব্রেগাস।
চেলসি ক্লাব কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করেন। এদিকে, মোনাকোও একটি ভিডিও টুইট করার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
বেশ কিছুদিন ধরেই গণমাধ্যমে গুঞ্জন শোনা যাচ্ছিলো ফেব্রেগাসের চেলসি ছাড়ার বিষয়ে। এবার তা বাস্তবে রূপ নিলো। সাড়ে তিন বছরের জন্য মোনাকোর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ৩১ বছর বয়সী এই ফুটবলার।
চেলসিতে থাকা অবস্থায় একাধিকবার প্রিমিয়ার লিগ জেতে ফেব্রেগাস। তার আগে বার্সেলোনা ও আর্সেনালে খেলা অবস্থায়ও বেশ কিছু ট্রফি জেতেন ফেব্রেগাস।
বাংলাটিভি/রাজু



