আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ শাটডাউনের অবসান

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য বরাদ্দ না পেলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেন্দ্রীয় সরকার সাময়িকভাবে চালু করতে রাজি হয়েছেন।

এরফলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ শাটডাউনের আপাতত অবসান হলো। আর অন্যতম নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন থেকে জনগণের ক্ষোভের মুখে কিছুটা পিছু হটলেন ট্রাম্প।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এই খবর জানিয়েছে। মার্কিন অর্থবছর শুরু হয় ১ অক্টোবর। তার আগেই বাজেট অনুমোদন করিয়ে নেওয়ার সাংবিধানিক বাধ্যবাধকতা থাকলেও সমঝোতার অভাবে কখনও কখনও মার্কিন কংগ্রেস তা পাস করাতে ব্যর্থ হয়।

এমন অবস্থায় অস্থায়ী বাজেট বরাদ্দের মধ্য দিয়ে সরকার পরিচালনার তহবিল জোগান দেওয়া হয়। অস্থায়ী এই বাজেট বরাদ্দের ক্ষেত্রে দুই কক্ষের অনুমোদনসহ প্রেসিডেন্টের স্বাক্ষরের বাধ্যবাধকতা রয়েছে।

বাংলাটিভি/রাজু

সংশ্লিষ্ট খবর

Back to top button