আন্তর্জাতিক

পেরুতে ছাদ ও দেয়াল ধসে নিহত ১৫

পেরুতে একটি বিয়ের অনুষ্ঠানে ছাদ ও দেয়াল ধসে অন্তত ১৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৩৪ জন। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। রোববার পেরুর দক্ষিণাঞ্চলের একটি হোটেলে বিয়ের অনুষ্ঠান চলাকালে এ দুর্ঘটনা ঘটে। এ সময় শতাধিক মানুষ সেখানে উপস্থিত ছিলেন।

দুর্ঘটনার পর এ পর্যন্ত ৫০ জনকে উদ্ধার করা হয়েছে। ধ্বংস স্তূপের নিচে আটকে পড়াদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছেন উদ্ধারকারীরা। স্থানীয় প্রতিরক্ষা বিভাগ জানায়, গেলো কয়েকদিন ধরে ওই অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

বৃষ্টির কারণে দেয়াল ও ছাদ ধসের ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা তাদের।

 

বাংলাটিভি/রাজু

সংশ্লিষ্ট খবর

Back to top button