আন্তর্জাতিক
দিল্লির একটি হোটেলে অগ্নিকাণ্ডে শিশুসহ ১৭জনের মৃত্যু

ভারতের দিল্লির একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক শিশুসহ অন্তত ১৭জন নিহত হয়েছে। এদের অধিকাংশই আগুন থেকে সৃষ্ট ধোঁয়ায়, দম বন্ধ হয়ে মারা গেছেন।
এই ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বেশ কয়েকজন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, মঙ্গলবার স্থানীয় সময় ভোরে রাজধানীর কারোলবাগে ৫ তলা ভবনটির উপরের তলায় আগুনের সূত্রপাত ঘটে।
এরপর ধীরে ধীরে হোটেলের অন্যান্য অংশেও তা ছড়িয়ে পড়ে আগুন। তবে, এখন পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি। এদিকে, ৩ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে দমকল বাহিনীর ২৬টি উদ্ধারকারী দল।
এসময়, আবাসিক হোটেলটি থেকে ৩৫ জনকে জীবিত উদ্ধার করা হয়।
বাংলাটিভি/রাজু



