খেলাধুলা
র্যাংকিংয়ে তামিম-মাহমুদউল্লাহ-সৌম্যর চমক

হ্যামিল্টন টেস্টের তিন বাংলাদেশি সেঞ্চুরিয়ান তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও সৌম্য সরকার এবার টেস্ট র্যাঙ্কিংয়ে দারুণ উন্নতি করেছেন।
তামিম ১১ ধাপ এগিয়ে সাদা পোশাকের ব্যাটসম্যানদের তালিকায় ২৫ নম্বরে উঠেছেন। প্রথম ইনিংসে ১২৬ ও দ্বিতীয় ইনিংসে করেন ৭৪ রান।
মাহমুদউল্লাহ ১২ ধাপ এগিয়ে ৪০ নম্বরে এসেছেন। ২৫ ধাপ এগিয়ে সৌম্য উঠেছেন ৬৭ নম্বরে। দ্বিতীয় ইনিংসে সৌম্যকে নিয়ে মাহমুদউল্লাহ ২৩৫ রানের জুটি গড়েন। ক্যারিয়ার সেরা ১৪৬ রানের ইনিংস খেলেন বাংলাদেশ অধিনায়ক।
অন্যদিকে ৯২২ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে আছেন ভারতের বিরাট কোহলি। এছাড়া ৯১৫ রেটিং পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন।
বাংলাটিভি/রাজু



