ঈদের অগ্রিম বাসের টিকিট বিক্রি শুরু

কোরবানির ঈদ কে সামনে রেখে শুরু হয়েছে বাসের অগ্রিম টিকিট বিক্রি। সকাল থেকে রাজধানীর বাস টার্মিনালগুলোতে দেখা যায় ঘরমুখী মানুষের উপচে পড়া ভীর। দীর্ঘ সময় লাইনে দাঁড়ানোর পরও কাঙ্ক্ষিত টিকিট পেয়ে খুশী যাত্রীরা। এদিকে, চাহিদা বেশি থাকায় ৮,৯,১০ তারিখের টিকিট সকালেই শেষ হয়ে গেছে বলে জানান বাস মালিক কর্তৃপক্ষ।
রাজধানীর বাস টার্মিনাল গুলোতে আজ থেকে শুরু হয়েছে ঈদের আগাম টিকিট বিক্রি। কোরবানির ঈদের সময় যতই ঘনিয়ে আসছে বাড়ি ফেরা মানুষের চিন্তা ততই বেড়ে চলেছে। তাই সকাল থেকে বাসটার্মিনালে দেখা যায় ঘরমুখো মানুষের ভীড়।
কল্যাণপুরে বাস কাউন্টারগুলোতে গিয়ে দেখা যায় ৮, ৯ ১০ তারিখের চাহিদা বেশি থাকায় কিছুটা হিমশিম খেতে হয় টিকিট বিক্রেতাদের। তবে মালিক সমিতির বেঁধে দেয়া মুল্যেই বিক্রি হচ্ছে টিকিট।
এদিকে, টিকিট নিয়ে কিছুটা অভিযোগ থাকলেও দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাতার পর হলেও কাঙ্খিত টিকিট হাতে পেয়ে খুশী যাত্রীরা।
টিকিট পাওয়ার পর এখন সবার অপেক্ষা ঈদের ছুটির, নির্ধারিত দিনে তারা নিরাপদে বাড়ি ফিরতে পারবেন এমনটাই সবার প্রত্যাশা।
বাংলাটিভি/ রিয়েল



