
ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য দুই-একদিনের মধ্যে মশা মরার নতুন ওষুধ আসবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
রবিবার দুপুরে, উত্তরায় মশা মারা কার্যক্রমের উদ্বোধন করে তিনি আরও জানান, বেশ কয়েকটি কোম্পানির ওষুধের নমুনা নিয়ে গবেষণা চলছে। এছাড়া, মশার ওষুধ কেনা নিয়ে সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
মেয়র বলেন, ‘পরিবেশ ও পাবলিক হেলথ দুটোই অনেক জরুরি, এবং তার সঙ্গে যে ওষুধগুলো রিকমেন্ড করেছে এগুলোর কার্যকারিতা আছে কিনা তাও দেখতে হবে। আমরা ওষুধ নিয়ে আসলাম কিন্তু কার্যকর হলো না তাহলে তো হবেনা। কার্যকর ওষুধ কিনতে পরীক্ষা-নিরীক্ষা চলছে।
বাংলাটিভি/রাজ



