
সারা দেশে রেকর্ড হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। প্রতিদিন বাড়ছে মৃত্যু। গতকাল হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৮৭০ জন।
জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ২৪ হাজার ৮শ চারজন। ডেঙ্গু আক্রান্ত হয়ে গতকাল পুলিশের অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দীন কোরেশির স্ত্রী এবং ইডেন কলেজের এক ছাত্রীসহ ছয়জনের মৃত্যু হয়েছে।
ডেঙ্গু রোগীতে ভরে গেছে রাজধানীর প্রায় সব সরকারি-বেসরকারি হাসপাতাল। তবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, সরকারি হাসপাতালে আরো ৫ হাজার ডেঙ্গু রোগীকে জায়গা দেয়ার ব্যবস্থা আছে।
আর দু’একদিনের মধ্যে মশার নতুন ওষুধ আসবে বলে জানিয়েছেন, ঢাকা উত্তর সিটির মেয়র মো. আতিকুল ইসলাম।
এদিকে ডেঙ্গু আক্রান্ত দুঃস্থ রোগীদের আর্থিক সহায়তা দেয়া হবে বলে জানিয়েছেন, সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।
এদিকে সংকট দেখা দেয়ায় দ্রুত ডেঙ্গু শনাক্তকরণ কিট আমদানির তাগিদ দিয়েছে বেসরকারি হাসপাতাল মালিক সমিতি। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ মুহূর্তে ৪ লাখ ৩৫ হাজার কিট বাজারে রয়েছে। আইভি ফ্লুইড ও প্যারাসিটামল-এর যাতে সংকট না দেখা যায় সেব্যাপারেও নির্দেশনা দেয়া হয়েছে।
বাংলাটিভি/শহীদ



