জনদুর্ভোগবাংলাদেশ

ডেঙ্গুতে এবার মারা গেলেন আবহাওয়া কর্মকর্তার অন্তঃসত্ত্বা স্ত্রী

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এবার মারা গেলেন আবহাওয়া অধিদফতরের উপ-পরিচালক একেএম নাজমুল হকের অন্তঃসত্ত্বা স্ত্রী শারমিন আক্তার শাপলা।  রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তিনি মারা যান।

আবহাওয়া অধিদফতরের সহকারী পরিচালক তাসলিমা ইমাম জানান, শাপলা সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।  প্রশিক্ষণ নিতে তিন দিন আগে তার স্বামী নাজমুল হক দক্ষিণ কোরিয়া গেছেন।  যাওয়ার আগে জয়পুরহাটে শ্বশুর বাড়িতে স্ত্রী ও ছেলেকে রেখে যান।  সেখানে যাওয়ার পর তার ডেঙ্গু ধরা পড়ে।  অবস্থার অবনতি হলে শনিবার তাকে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়।  সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর সাড়ে ৪টার দিকে তিনি মারা যান।

বাংলাটিভি/ শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button