জনদুর্ভোগদেশবাংলাবাংলাদেশ

হাসপাতালগুলোতে সামাল দেয়া যাচ্ছে না ডেঙ্গু রোগীর চাপ

সারাদেশের সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে শয্যা সংখ্যা বাড়িয়েও ডেঙ্গু রোগীর চাপ সামাল দেয়া যাচ্ছে না। তবে বেশিরভাগ হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা না থাকায় সেবা দিতে বেগ পেতে হচ্ছে চিকিৎসকদের।

গত ২৪ ঘন্টায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ৩৪ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। মেডিকেল কলেজ ছাড়াও হাসপাতাল,বিভিন্ন ক্লিনিক ও স্বাস্থ্য কমপ্লেক্সে ১০২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। শুধু শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালেই রয়েছেন ৭৯জন। এদিকে, গত ২৪ ঘন্টায় ২৬জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।

গোপালগঞ্জে গত ৩৬ ঘন্টায় আরো ৮ ডেঙ্গু রোগী সনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা ৩৮ দাঁড়ালো জনে। এদিকে, ডেঙ্গু রোগীদের চিকিৎসা দিতে গোপালগঞ্জ জেলারেল হাসপাতালে ডেঙ্গু কর্নার খোলা হয়েছে।

খুলনায় হাসপাতালে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। এছাড়াও জ্বরসহ বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালে আসছেন অনেক রোগী। জেলায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত ১৬০ জন,সুস্থ ৮৭,চিকিৎসাধীন ৭৩ জন আর মারা গেছেন ২ জন ।

মেহেরপুর জেলায় গত ৫ দিনে শিশুসহ বিভিন্ন বয়সী ২৫ জন ডেঙ্গু রোগি সনাক্ত করা হয়েছে। সরকারী হাসপাতালে ডেঙ্গু রোগি সনাক্ত করণের ব্যবস্থা না থাকায়, বিভিন্ন ক্লিনিকে চলছে চিকিৎসা কার্যক্রম।  ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দিনদিন বৃদ্ধি পাওয়ায় জেলাজুড়ে আতংক বিরাজ করছে।

মাদারীপুরের শিবচরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রিপন হাওলাদার নামে আরো একজন মারা গেছেন।

এছাড়া খাগড়াছড়ি,নোয়াখালী,জামালপুর,সিরাজগঞ্জ ও সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় বেড়েছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা।

বাংলাটিভি/ রিয়েল

সংশ্লিষ্ট খবর

Back to top button