
একুশে পদকপ্রাপ্ত কথা সাহিত্যিক রিজিয়া রহমান আর নেই আজ সকালে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি ক্যান্সার ও কিডনি রোগে ভুগছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার্স করার পর কয়েক বছর অধ্যাপনায় নিয়োজিত ছিলেন। এই সময় থেকেই তিনি তার প্রশংসিত ও বলিষ্ঠ উপন্যাসগুলো রচনা করতে থাকেন। রিজিয়া রহমান রচিত গ্রন্থের সংখ্যা চল্লিশের অধিক। শতাধিক ছোটগল্প লিখেছেন। লেখালেখির অঙ্গনে প্রায় সবকটি শাখাতেই তার ছিল স্বচ্ছন্দ বিচরণ।
প্রবন্ধ, সমালোচনা, কবিতা, রম্যরচনা ও শিশুতোষ রচনা ছাড়াও তিনি পত্রিকায় কলাম লিখে খ্যাতি অর্জন করেছেন। তার লেখা অনূদিত হয়ে বিভিন্ন দেশের বিভিন্ন গ্রন্হে সংকলিত হয়েছে। সাহিত্যে অবদানের জন্য তিনি দেশে ও বিদেশে প্রশংসিত হয়েছেন, পেয়েছেন একাধিক পুরস্কার।
বাংলাটিভি/শহীদ



