
রোহিঙ্গাদের ফিরিয়ে না নিতে মিয়ানমার সরকার যেসব কৌশল নিচ্ছে বিএনপি তার সাথে তাল মেলাচ্ছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউট মিলনায়তেনে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। এ সময়, মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে যতটুকু সম্মতি দিয়েছে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক সফলতা বলেও জানান ওবায়দুল কাদের।
বাংলাটিভি/প্রিন্স



