
রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যেতে অনাগ্রহের বিষয়ে মিয়ানমারের ওপরই দায় চাপালেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তিনি বলেন মিয়ানমার সরকার তাদের নাগরিকদের বোঝানোর বিষয়ে দায়িত্ব নিয়েছিল কিন্তু তারা তা করেনি।
সন্ধ্যায় রাজধানীর জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। আলোচনা সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। এসময় এক প্রশ্নের জবাবে আবদুল মোমেন বলেন, টেকনাফে রোহিঙ্গাদের সমাবেশের বিষয়ে আগে থেকে জানা ছিল না; ভবিষ্যতে যেন এমন না হয় সেজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলা হয়েছে। এছাড়াও কোনো এনজিও এর সাথে জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
বাংলাটিভি/প্রিন্স



