অপরাধআইন-বিচারবাংলাদেশ

ওয়ারীর ডিসি ইব্রাহীম খান সাময়িক বরখাস্ত

কোনো কারণ উল্লেখ না করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ ইব্রাহিম খানকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পুলিশের ঊর্ধ্বতন একাধিক কর্মকর্তাকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তারা মুখ খুলতে রাজি হননি।

তবে দায়িত্বশীল সূত্রে জানা গেছে, এক মুক্তিযোদ্ধা পরিবারের জমি দখল, দখলে সহযোগিতা, দায়িত্বে অবহেলা ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাকে মিথ্যা তথ্য দেয়ার অভিযোগে তাকে বরখাস্ত করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, মোহাম্মদ ইব্রাহীম খানকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর বিধি ১২ (১) অনুযায়ী, চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তিনি পুলিশ অধিদফতরে সংযুক্ত থাকবেন এবং প্রচলিত বিধি মোতাবেক খোরপোষ ভাতা পাবেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, জমি দখল সংক্রান্ত একটি অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দখলে সহযোগিতার জন্য এই পুলিশ কর্মকর্তা কয়েক কোটি টাকা নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

বাংলাটিভি/প্রিন্স

সংশ্লিষ্ট খবর

Back to top button