
দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে কোরাম সংকটের কারণে মোট ১৯৪ ঘণ্টা ৩০ মিনিট সময় অপচয় হয়েছে। এই সময়ের অর্থমূল্য ১৬৩ কোটি ৫৭ লাখ ৫৫ হাজার ৩৬৩ টাকা। দশম জাতীয় সংসদের প্রথম থেকে ২৩তম অধিবেশনের (জানুয়ারি ২০১৪ থেকে অক্টোবর ২০১৮) ওপর পরিচালিত ‘পার্লামেন্টওয়াচ’ শীর্ষক গবেষণা প্রতিবেদনে এতথ্য জানানো হয়েছে।
আজ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) পরিচালিত এই গবেষণা প্রতিবেদনটি ধানমন্ডির মাইডাস সেন্টারে প্রকাশ করা হয়।
গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাটিভি/প্রিন্স



