অপরাধআইন-বিচারবাংলাদেশ

চাকরি দেয়ার কথা বলে তরুণীকে ধর্ষণ

 

চাকরি দেওয়ার কথা বলে ডেকে নেওয়ার পর তাকে অচেতন করে ধর্ষণের অভিযোগে রাজধানীর শ্যামলী থেকে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ফয়েজ  একটি বেসরকারি ক্লিনিকের প্যাথলজিতে কাজ করে। তার বিস্তারিত নাম-পরিচয় জানায়নি পুলিশ।

বুধবার রাত ১টার দিকে শ্যামলী তিন নম্বর রোডের একটি ছয়তলা ভবনের পাঁচতলা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে শেরেবাংলা থানার ওসি জানে আলম মুনশী জানিয়েছেন।

চাকরি দেওয়ার জন্য মঙ্গলবার দুপুরে শ্যামলীর ওই বাসায় ডেকে নিয়ে চেতনানাশক মেশানো পানীয় পান করিয়ে অচেতন করে ফয়েজসহ একাধিক জন ধর্ষণ করে বলে বুধবার রাত ৯টার দিকে এক তরুণী থানায় এসে অভিযোগ করেন।

ওই তরুণীর বরাত দিয়ে শেরেবাংলা নগর থানার ওসি জানে আলম বলেন, ধানমণ্ডির একটি ব্যাচেলার মেসে থেকে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ফ্যাশন ডিজাইনে পড়াশুনা করেন। ফেইসবুকে প্যাথলজিতে নিয়োগের বিজ্ঞাপন দেখে ফোন করে ওই বাসায় গিয়েছিলেন তিনি।

মেডিকেল পরীক্ষার জন্য তরুণীকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে বলে ওসি জানান।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button