আওয়ামী লীগবাংলাদেশ

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সবাইকে এক হয়ে কাজ করার পরামর্শ

 

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সবাইকে এক হয়ে কাজ করার পাশাপাশি উৎপাদনশীল কাজে মনোযোগী হবার পরামর্শ দিলেন  স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী তাজুল ইসলাম। সকালে রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়জিত এক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন তিনি। এ সময় নাগরিক সেবা নিশ্চিতে সরকারের দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দেন বক্তারা।

সকালে রাজধানীর ব্র্যাক সেন্টারে এক গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। এ সময় সবাইকে সামাজিক দায়বদ্ধতা থেকে কাজ করার পাশাপাশি মাঠ পর্যায়ে সভাগুলোকে কার্যকর করা প্রয়োজন বলে মনে করেন বক্তারা।

বেসরকারি সংস্থাগুলোর কাজ আরো সুন্দরভাবে সম্পাদনে সরকারের সহযোগিতার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তারা।

দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে এলাকার জনপ্রতিনিধিদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী জনগণের সাথে জনপ্রতিনিধিদের আরও সম্পৃক্ত হবার পরামর্শ দেন।

সরকারের উন্নয়নের ধারা কে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন  তাজুল ইসলাম।

বাংলাটিভি/শহীদ

 

সংশ্লিষ্ট খবর

Back to top button