অন্যান্যবাংলাদেশ

‘বিডিএ’ এর আয়োজনে জাতিসংঘ মডেল বিতর্ক অনুষ্ঠিত হয়েছে

এই সংসদ জম্মু-কাশ্মীর এর স্বাধীনতা বিশ্বাস করে’ শীর্ষক জাতিসংঘ মডেল বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। সকালে রাজধানীতে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গ্রীন রোড ক্যাম্পাস অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ বিতর্কের আয়োজন করে বাংলাদেশ ডিবেট একাডেমী।

বিতর্কে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে আসা বিতার্কিকরা যুক্তরাজ্য, কাশ্মীর, রাশিয়া, মালয়েশিয়া, বাংলাদেশ, কাজাকস্থান, যুক্তরাষ্ট্র, তুরস্ক, চীন, ভারত, পাকিন্তান, ফ্রান্স, আফগানিস্তান ও ইরানের প্রতিনিধিত্ব করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

কবির হোসেন শিশির এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান জনাব নিজাম চৌধুরী, বাংলাদেশ ডিবেট একাডেমীর ভাইস চেয়ারম্যান কুতুব ই জাহান, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সহ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদসহ অন্যান্যরা।

বাংলাটিভি/প্রিন্স

সংশ্লিষ্ট খবর

Back to top button